টেকনাফে নাফ নদী সীমান্তে বিজিবি এবং ইয়াবা পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। আজ ভোর পাঁচটায় নাফ নদী আড়াই নং সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ৯৬ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গুলি ছোড়ে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছোড়ে। মো. হাবিব (৩৫) ও মো. সেলিম (৩২)। আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে ।
এদিকে ঘটনাস্থল থেকে ৯৬ হাজার ইয়াবাসহ মিয়ানমার কায়ুব খালি পাড়ার বাসিন্দা রিয়াজুল হককে গুলিব্ধি অবস্থঅয় আটক করে বিজিবি। এ সময় পাচারকারী অন্যরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ৮৮ লাখ টাকা।