গাংনীতে আবারো বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনীতে বোমা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল নয়টার দিকে  থানা রোডের মেঘা ফিড নামের একটি মাছের খাদ্যের দোকান থেকে একটি ব্যাগে লাল টেপ দিয়ে মড়ানো অবস্থায় বোমাটি উদ্ধার করে পুলিশ।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
 
গত দুই মাসে গাংনী বাজারের অন্তত ১০ দোকানে চাঁদার দাবিতে বোমা রেখেছে চাঁদাবাজরা। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীসহ জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।