দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪০৭/৩

কিংসটাউন টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৪০৭ রান। ক্রেইগ ব্রেথওয়েইট ২০৫ ও শিবনারায়ন চন্দরপল ৫১ রানে ব্যাট করছেন।
১৪৬ রানের জুটি গড়েছেন তারা।
শনিবার কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলা হতে পারেনি। দ্বিতীয় সেশনের ৫০ মিনিট পর খেলা শুরু হয়।
৩ উইকেটে ২৬৪ রান নিয়ে খেলা শুরু করে কোনো উইকেট না হারিয়ে ১৪৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪০৭/৩ (গেইল ৬৪, ব্রেথওয়েইট ২০৫*, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ৫১*; তাইজুল ২/১০৬, শুভাগত ১/৯৩)