সিরাজগঞ্জে যমুনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ সংলগ্ন শেখ রাসেল শিশুপার্ক এলাকায় আজ রবিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে যমুনা নদীর অন্য কোনো স্থানে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে লাশ ফেলে দেয়। পরে লাশটি ভাসতে ভাসতে শহর রক্ষা বাঁধ এলাকায় আসলে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।