সাতক্ষীরার আলিপুরে ট্রাকের ধাক্কায় রিপন (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার রাতে সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন শনিবার রাত ১০ টার দিকে আলিপুর বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এর পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করে প্রায় আধাঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।