মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার রাতে উপজেলার দারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর হরতাল-অবরোধ চলাকালে  পুলিশের ওপর হামলা করে জামায়াত-শিবির নেতা-কর্মীরা। এতে গুরুতর আহত হন কয়েকজন পুলিশ। ওই ঘটনার দায়ের করা মামলার প্রধান আসামি জারজিস