রক গান গাইলেন কৃষ্ণকলি

কণ্ঠশিল্পী কৃষ্ণকলি রক গান গেয়েছেন। সম্প্রতি তার গাওয়া 'বিজলী তোমায় ভালোবাসি' শিরোনামের গানটি একটি নাটকের জন্য রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। বেঙ্গল স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে।
কৃষ্ণকলি জানান, প্রথম রক ঘরানার গানে কণ্ঠ দিলাম। এ গান গেয়ে খুবই আনন্দ পেয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি এ ধারার গান নিয়মিত করব। শুধু তাই নয়, একক অ্যালবামেও বেশ কিছু রক গান করার প্রস্তুতি নিচ্ছি।
'বিজলী' নামের এই ধারাবাহিক নাটকটির রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। কাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে গানের কথা লিখেছেন অর্ক। সুর করেছেন তিনি নিজেই।