ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শীতেলী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে খান মো. আলাউদ্দিন আলো (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটেছে। আলাউদ্দিন পিতার নাম সাবদার হোসেন খান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা জানান, বাড়ির ভিতর একটি গাছকে কেন্দ্র করে মেয়েদের মধ্যে ঝগড়া লাগে। এ নিয়ে চাচাতো ভাই মোস্তাক আহমেদ ওরফে নান্নু খানের সাথে নিহত আরাউদ্দিন খানের বাকবিতণ্ডা হয়। নান্নু খান এক পর্যায়ে আলউদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে আলাউদ্দিনের মাথা ফেটে গেলে তাকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরের সময় কামারখালী এলাকায় তার মৃত্যু হয়।