ফেইসবুক বিশ্বের সবার জন্য ইন্টারনেটকে হাতের নাগালের মধ্যে নিয়ে আনতে বিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এই তথ্য জানিয়েছেন। সূত্র: রয়টার্স।
ম্যাক্সিকার বিলিয়নিয়ার কার্লোস স্লিমের আয়োজনে ম্যাক্সিকান সিটিতে জুকারবার্গ বলেন, বিশ্বের সব মানুসের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়টি গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, আগামী এক দশকের মধ্যে যদি ফেইসবুক বিলিয়ন ডলার খরচ করে এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারে, তবে আমার বিশ্বাস এটি দীর্ঘমেয়াদে আমাদের ও পৃথিবীর জন্য সুফল বয়ে আনবে।
ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) এর মতে, ২০১৪ সালের শেষে ৩০০ কোটি মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে। এর মধ্যে প্রায় অর্ধেক মানুষই ফেইসবুক ব্যবহার করছে।
এশিয়া ও আফ্রিকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে ফেইসবুক গত বছর ইন্টারনেট ডট অরগনাইজেশন নামে প্রকল্প হাতে নিয়েছে।
জাকারবার্গ বলেছেন, সবাই যখন ইন্টারনেট ব্যবহার করবে তখন আমাদের ব্যবসা ও অর্থনৈতিক অবস্থা আরো ভাল হবে।