আদমদীঘি থানা পুলিশ আইন শৃংখলা বিঘ্নকারি অপরাধ দ্রুত বিচার আইন মামলায় আদালত কতৃক ৪ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি বাবলুকে গ্রেফতার করেছে। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাবলু আদমদীঘির ছাতিয়ানগ্রামের ইয়াছিন আলীর ছেলে।
শনিবার দিনগত রাতে আদমদীঘি থানার এসআই দুলাল হোসেন ও এএসআই আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে বাবলুকে নওগাঁর ছিটকিতলা বাঁধের বস্তি এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, বাবলুর বিরুদ্ধে ২০০৭ সালে নওগাঁ সদর থানায় আইন-শৃংখলা বিঘ্নকর অপরাধ সংক্রান্ত দ্রুত বিচার আইনে একঠি মামলা হয় এবং ওই মামলায় আদালত তাকে ৪ বছরের সাজার আদেশ দেয়। এ ছাড়া তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি ডাকাতি মামলায় আদালত কতৃক ওয়ারেন্ট রয়েছে। সে একজন ডাকাত— দীর্ঘ দিন যাবত্ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে ছিল।
ইঅ/চৌফে/শ১২০