ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার পরিদর্শক আনিছুর রহমানের ওপর হামলাকারী মামলায় এজাহারভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে পৌরকর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজ রবিবার সকালে মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
পৌরসভা কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী মো. ছানা উল্লাহ, পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব, আরিফুল ইসলাম ভুঞা, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি রহিমা খাতুন, সাধারণ সম্পাদক মো. সেলিম, পৌরসভার প্রধান সহকারী রফিকুল ইসলাম, হিসাব রক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মামলায় এজাহারভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গফরগাঁও থানা ঘেরাও করে। পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি রহিমা খাতুনঅভিযোগ করে বলেন, পৌরসভার পরিদর্শক আনিছুর রহমানের ওপর হামলাকারী এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না।
ইঅ/চৌফে/শ১২৫