শাজাহানপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার

 
বগুড়ার শাজাহানপুরে সাধন (৩৫) নামের এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০ টায় উপজেলার গোহাইল ইউনিয়নের চেলো হিন্দুপাড়া গ্রামে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাধন রংপুর জেলার পীরগাছা উপজেলার সাবেক পাড়ার চিনিবাসের পুত্র
আটককৃতরা হলো, নিহত সাধনের দু’শ্যালক সন্তোষ (২২), পরিতোষ (১৯) ও একই এলাকার নৃপেনের পুত্র রনি (১৬)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন ।