সাব্বাস ! একে খন্দকার : হান্নান শাহ

 
 
মুক্তিযুদ্ধের উপসেনাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী একে খন্দকারকে তার লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ের জন্য অভিনন্দিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব.আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে তিনি প্রত্যেকটি সত্য কথা লিখেছেন।একে  খন্দকার আসলেই ‘বাপ কা বেটা’। সাব্বাস ! একে খন্দকার। তার সাহস আছে। তিনি সত্য প্রকাশ করতে পিছপা হননি। তাতে আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সত্য বললে আওয়ামীলীগের মনে ক্রাসের সৃষ্টি হয়,তখন তারা কি বলতে কি বলে তার ঠিক থাকে না।
রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত অ্যামনেস্টি রিপোর্ট: বাংলাদেশে খুন-গুমুঅপহরণ-মানবাধিকার ও বিচার ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, নগর আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহম্মেদ, কল্যাণ পাটির্র সাধারণ সম্পাদক শাহিদুর রহমান তামান্না প্রমুখ।
হান্নান শাহ বলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কায়দা করে বলেছেন, শেখ মুজিবের ভাষণের সময়ে তিনি কাছে ছিলেন কিন্তু শেষ শব্দটা শুনেননি।সে দিন লাখ লাখ মানুষ শুনেছে শেখ মুজিব শেষ শব্দ বলেছেন ’জয় পাকিস্তান’। তেমনি ২৬ মার্চে লাখ লাখ লোক শুনেছে জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা।