কুককে স্বার্থপর বললেন পিটারসেন



সদ্য ভারতের কাছে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ইংল্যান্ড। দলের পারফরমেন্স ও দলপতি অ্যালিস্টার কুকের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় পুরো ইংল্যান্ড জুড়েই। সেই ঝড়ের মাত্রা এবার বাড়িয়ে দিলেন ইংলিশদের সাবেক তারকা খেলোয়াড় কেভিন পিটারসেন। কুককে ‘স্বার্থপর’ হিসেবে অভিহিত করে পিটারসেন বলেন, ‘তার মধ্যে স্বার্থপরতা অনেক বেশি। আর এটি অব্যাহত থাকলে আগামী বিশ্বকাপে ভালো ফল সম্ভব নয়। বিশ্বকাপ জয়ের ব্যাপারে ইতিবাচক কথা বলছেন না কুক।’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় অনেক প্রশ্ন ও সমালোচনার মধ্যে ঘুরপাক খাচ্ছে ইংল্যান্ড দল। এর মধ্যে সবচেয়ে বেশি বেকাদায় পড়েছেন ইংলিশ দলপতি কুক। সীমিত ওভারের ম্যাচে কুকের অধিনায়কত্ব নিয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে এভাবে দলকে পরিচালনা করলে আগামী বিশ্বকাপে বিপদে পড়তে হবে ইংল্যান্ডকে বলে মনে করেন অনেকেই। সেই তালিকায় আছেন পিটারসেন। তিনি বলেন, ‘তার মধ্যে স্বার্থপরতা অনেক বেশি। আর এটি অব্যাহত থাকলে আগামী বিশ্বকাপে ভালো ফল সম্ভব নয়। বিশ্বকাপ জয়ের ব্যাপারে ইতিবাচক কথা বলছেন না কুক। তার কথা বার্তা নির্বোধের মতো। একজন অধিনায়কের এমন মনোভাব থাকা উচিত নয়। এমন মনোভাব দলের জন্য সাফল্য বয়ে আনতে পারে না কখনই।’