নাইবেরিয়ায় গত দুই সপ্তাহ ধরে উন্মুক্ত ‘ইবোলা জেল’ এ আটকাপড়া দোলো শহরের বাসিন্দাদের মধ্যে তাদের ‘বন্দি দশা’ নিয়ে দিন দিন অসন্তোষ বাড়ছে। দুই সপ্তাহ আগে সরকারি কর্মকর্তারা এই শহরের বাসিন্দাদের ইবোলার কারণে বিছিন্ন করে রাখেন।
আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে অবস্থিত এ শহরের প্রায় ১৭ হাজার বাসিন্দা রেশনের চাল নিতে লাইন ধরে অপেক্ষা করতে বাধ্য হচ্ছে। আর সৈন্যরা বন্দুকের মুখে তাদের অবরোধ করে রেখেছে। ইবোলা ভাইরাস ছড়ানো ঠেকাতে পৃথক হয়ে থাকার পদক্ষেপ নিতে গিয়ে শহরের রাস্তা-ঘাট ফাঁকা হয়ে আছে।
মনরোভিয়া থেকে ৭৫ কিলোমিটার পূর্বে অবস্থিত দোলো টাউনকে ২০ আগস্ট অন্যান্য স্থান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। একই দিন রাজধানীতে ওয়েস্ট পয়েন্ট নামের একটি বস্তিতে যোগাযোগ বিচ্ছিন করতে গিয়ে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি হয়। দোলো টাউনের বাসিন্দারা এ শহরে নিজেদের চলাচল সীমিত রাখার পদক্ষেপ মেনে নেয়। তবে তারা এখন ধৈর্য হারিয়ে ফেলছে।