দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে রদবদল করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ এক আদেশে এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনকে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করে নেয়। অপর এক আদেশে ওই পদে নিয়োগের জন্য মিরপুরস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি মেম্বার এয়ার ভাইস মার্শাল এহসানুল হকের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এয়ার ভাইস মার্শাল এহসানুল হককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগের আদেশ জারি করে।
উল্লেখ্য, ২০১০ সালের মে মাসে এয়ার কমোডর মাহমুদ হোসেনকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। প্রায় এক বছর আগে তিনি এয়ার ভাইস মার্শাল হিসেবে পদোন্নতি লাভ করেন।
ইঅ/চৌফে/শ১১৩