খিলগাঁয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা: শিমুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

 
রাজধানীর খিলগােঁয় বখাটদের নিপীড়ন সহ্য না করতে পেরে স্কুল ছাত্রী উম্মে কুলসুম ঋতু (১৪) আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত শিমুল চন্দ্র মন্ডলসহ পাঁচ জনকে আসামি করে আজ রবিবার এ মামলা দায়ের করেন নিহত ঋতুর মা সাথী বেগম। অপর চার আসামি হচ্ছেন রঞ্জন মন্ডল, মালতী রানী মন্ডল, পিন্টু মন্ডল ও জয়গোপাল। তবে এ পর্যন্ত  পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপাক উত্তেজনা রিবাজ করছে। ময়না তদন্তে শেষে ঋতুর লাশ গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে নিয়ে যাওয়া হয়েছে।  স্থানীয় ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর  মেধাবী ছাত্রী ঋতু। তার বাবা মা দু জন ডেমরার একটি পোশাক কারখানায় চাকুরি করেন। তিন ভাইবোনের মধ্যে ঋতু ছিল সবার বড়।
পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে প্রায়ই বখাটে শিমুল  ঋতুকে নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিত। এ নিয়ে শিমুলের বাবা-মাকে জালালেও তারা কোন ধরনের উচ্যবাচ্য করেনি। শনিবার সন্ধ্যার ঋতুকে একা বাসায় পেয়ে শিমুল তাকে শীলতাহানির চেস্টা করে । এ অবস্থায় সবার আগেচরে ঋতু  কীটনাশক পান করে। অচেতন অবস্থায় রাত নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষনা করে।
 মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর শাহজাহান মিয়া জানান, ঘটনার পর থেকে আসামিরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার সৈয়দখারকান্দিতে নিয়ে যাওয়া হয়েছে।
 
ইঅ/চৌফে/শ২১৩