গুলশানে দুর্ঘটনায় স্বর্ণব্যবসায়ীর মৃত্যু

রোববার রাতে রিকশায় করে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী জহিরুল ইসলাম (৩৫)। পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান তিনি। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলাম গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটের ‘মা সিলভার জুয়েলার্স’-এর মালিক ছিলেন। তিনি সস্ত্রীক উত্তরবাড্ডার সাতারকুল রোডের একটি বাসায় থাকতেন। কুমিল্লার দেবীদ্বারে তার বাড়ি।

দুর্ঘটনার পর জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, “রাত ১১টায় জহিরুলকে গুরুতর আহত অবস্থায় এখানে আনা হলে, কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।”