গাজীপুরে ঝুটের ৮টি গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় আগুনে পড়ে গেছে ঝুটের ৮টি গুদাম। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে টিনের তৈরি ঝুটের একটি গুদামে ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশাপাাশি স্থাপিত আরো কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেড ও টাংগাইলের মির্জাপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ সময় পোশাক কারখানার বেশ কিছু পরিত্যক্ত মালামালসহ ৮টি গুদাম পুড়ে যায়।
তাৎক্ষণিকভাবে  আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।