পৃথিবীকে অতিক্রম করল বাড়ির আকৃতির গ্রহাণু

 
একটি ছোট আকৃতির গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা নাসা। গ্রহাণুটি দেখতে একটি বাড়ির আকৃতির। খবর: বিবিসির।
গ্রহাণুটি নিউজিল্যান্ডের সবচেয়ে কাছ থেকে রবিবার গ্রিনিচ সময় ৬টা ১৮ মিনিটে অতিক্রম করে। এর আয়তন ১৮মিটার (৬০ ফুট)।
নাসা বলেছে, ২০১৪ আরসি নামে ঐ গ্রহাণুটি পৃথিবী থেকে ৪০ হাজার কিলোমিটার (২৫ হাজার মাইল) দূরে রয়েছে। এটি পৃথিবীর জন্য কোনো ক্ষতিকর নয়।
নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় আজ একটি উল্কা পতিত হয়েছে। এটি  ঐ গ্রহাণুর হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
উল্কাটি শহরের বিমানবন্দরে পতিত হওয়ার সময় বিস্ফোরণ ও কম্পনের সৃষ্টি করে। এতে ১২মিটার (৩৯ ফুট) আকারের ও ৫ মিটার গভীরতার একটি গর্ত সৃষ্টি করেছে।
নিকারাগুয়ার আগ্নেয়গিরিবিদ হামবার্তো গ্রাসিয়া বলেছেন, উল্কাটি গ্রহাণু থেকে আসতে পারে, যা একটি সাধারণ বিষয়। এটা পাথর বা বরফ হতে পারে। আমার এটি নিয়ে গবেষণা চালাচ্ছি।
এক বিবৃতিতে নাসা জানিয়েছেন, গ্রহাণুটি প্রথম ৩১ আগস্ট আবিষ্কার করা হয়। পৃথিবী থেকে এর নিকটতম দূরত্ব ছিল পৃথিবী থেকে চাঁদের দূরত্বের দশ ভাগের একভাগ। ভবিষ্যতে এটি পৃথিবীর কক্ষপথের কাছে দেখা যেতে পারে।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে এতই আকারের গ্রহাণু রাশিয়ার মূলভূমির চেরনোবিলের বিস্ফোরিত হয়। এর ফলে এক হাজাররের বেশি মানুষ আহত হন।
সম্প্রতি নাসা ১১ হাজারের বেশি গ্রহাণু চি‎হ্নিত করেছে যা পৃথবীর খুব কাছ থেকে অতিক্রম করছে।