রাজধানীতে সিটিও সম্মেলন শুরু

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিন দিনের সিটিও’র ৫৪ তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরাম।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রেডিসন হোটেলে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) এ সম্মেলনের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সম্মেলনের আয়োজন করে।