অাওয়ামী লীগ নেতা ও রাজশাহী-৪ অাসনের সংসদ সদস্য এনামুল হককে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । আজ সোমবার সকালের দিকে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের উপ-পরিচালক রতন কুমার রায় এবং তদন্ত কর্মকর্তা এমপি এনামুলের বক্তব্য রেকর্ড করেছেন।
জিজ্ঞাসাবাদ শেষে এক প্রতিক্রিয়ায় এমপি এনামুল সাংবাদিকদের বলেন, অামার কোনও অবৈধ সম্পদ নেই। অামি নির্বাচন কমিশনে সম্পদের যে তথ্য জমা দিয়েছি তা সম্পূর্ণ সত্য। এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত আমি এবং দুদকের অভিযোগের বিরুদ্ধে অামি চ্যালেঞ্জ করবো।’
পাল্টা এক প্রশ্নের জবাবে এনামুল বলেন, অামি একজন সফল ব্যবসায়ী এবং তারপর অামি একজন সংসদ সদস্য। তাই অামার সম্পদের পরিমাণ বাড়া স্বাভাবিক।