ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে অবশেষে ষষ্ঠ ইউএস ওপেনের শিরোপা ঘরে তুললেন মার্কিন বিশ্বসেরা তারকা সেরেনা উইলিয়ামস। ফ্ল্যাশিং মিডোয় বাজেভাবে শুরু করছিলেন দুইজনই। শেষ পর্যন্ত সেরেনাকে আটকাতে পারেননি ওজনিয়াকি। ৬-৩, ৬-৩ এ হেরে গেলেন। এই জেতার মধ্য দিয়ে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতে স্বদেশি মার্টিনা নাভরাতিলোভার সঙ্গে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন সেরেনা।