বেনাপোলের সাদিপুর ও আমড়াখালি এলাকায় বিজিবি অভিযান চালিয়ে রবিবার রাতে ভারতীয় শাড়ী, থ্রি-পিচ, মদ ও টেক্সটাইল মিলের যন্ত্রপাতি আটক করেছে।
২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাংগীর হোসেন জানান, ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ অবৈধ পণ্য পাচার হয়ে যশোরে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিপুর ও আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করে।
আটক মালামালের মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা বলে বলে বিজিবি জানায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে সেখান থেকে অবৈধ এসব পণ্য আটক করা হয়। মালামাল বেনাপোল কাস্টমস্ গুদামে জমা দেয়া হয়েছে।