ব্রাহ্মণবাড়িয়ায় কার্যালয়ে ডুকে নির্বাচন কর্মকর্তাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

 
 
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে একদল সন্ত্রাসী। জানা যায়, সোমবার দুপুর দেড়টায় শহরের কাউতলীতে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে যায় একদল যুবক। তারা জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেন চৌধুরীর কক্ষে ঢুকে নতুন ভোটার তালিকাভুক্তি হওয়ার কথা বললে তিনি তাদের আগামী জানুয়ারি মাসে আসার জন্য বলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ধারালো চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে কোপায় সন্ত্রাসীরা। তাকে বাচাঁতে গিয়ে অফিস সহকারী নির্মল চন্দ্র শীলও আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিষয়টি তদন্ত চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য ৪টি টিম মাঠে কাজ করছে।