জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। রবিবার স্থানীয় ঝিনাই নদীতে গোসল করতে গেলে প্রবল স্রোতে তারা ভেসে যায়। উপজেলার মধ্যরচরের খৈলমারীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো— উপজেলার চরগ্রামের তসের শেখের মেয়ে চায়না (৬) এবং একই এলাকার সুলতানের মেয়ে সুমাইয়া (৮)।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে চায়নার উদ্ধার করলেও সুমাইয়ার লাশ উদ্ধার করতে পারেনি। সে এখনো নিখোঁজ আছে।
চরবাণী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ভুট্টো এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।