কুকুরের পেটে পাওয়া গেল ৪৩টি মোজা



কুকুরের খাদ্য তালিকা হয়তবা কেউই সঠিক করে বলতে পারবেন না। তবে কুকুরে পেট থেকে ৪৩টি মোজা পাওয়ার কথা অবিশ্বাস্য বলেই মনে হবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। কিন্তু অস্বাভাবিক হলেও ঘটনাটা সত্য।

তিন বছর বয়সি গ্রেট ড্যান নামের এক কুকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মাঝে মধ্যে বমি করতে থাকে। এই অবস্থায় তার মনিব কুকুরটিকে নিয়ে যায় পোর্টল্যান্ডের পশু চিকিত্সালয়ে। সেখানে ড্যানকে এক্সরে করার পর, ডাক্তাররা তো হতভম্ব। তারা ভাবতেও পারেননি কুকুরের খাদ্যতালিকায় এটা থাকা সম্ভব! পরে দু'ঘন্টা অস্ত্রপ্রচার করার পর কুকুরের যকৃত থেকে বেরোয় সাড়ে ৪৩টি মোজা।

 

IMG0



ডাভলুইস পশুচিকিৎসালয়ের ডাক্তার শোয়ানা হার্চ জানান, এই প্রথম দেখলাম কুকুরের পেট থেকে মোজা বের হতে। তবে কুকুরের মনিব এ বিষয়ে মুখ খোলেননি। ড্যানকে ফিরে পেয়েই খুশি তিনি।