গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুলাল মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সেলিম মিয়া অপর এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার চারাবটগাছ নামকস্থানে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল উপজেলার সাহেবগঞ্জ গ্রামের পাঞ্জাব আলীর ছেলে এবং সেলিম গোশাইপুর গ্রামের মৃত শাহজাহান আলী ছেলে।