রামুতে স্ত্রী ও গৃহকর্মীকে জবাই, স্বামী আটক

 
                    
 
কক্সবাজার রামুতে স্ত্রী ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার অভিযোগে মো. রিদুয়ান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া এলাকায়  এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমেদ জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকেলে রিদুয়ান তার স্ত্রী তাহামিদা বেগম জাকি (২২) ও গৃহকর্মী খোরশিদাকে (১১) জবাই করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রিদুয়ানকে আটক করেছে পুলিশ।