মায়ানমার থেকে আবার চাল আমদানী করবে ভারত


ভারত তিন বছর পর আবার মায়ানমার থেকে চাল আমদানী করতে যাচ্ছে। ভারত তার প্রতিবেশী দেশটি থেকে ৫ লাখ টন চাল আমদানীর প্রস্তাব দিয়েছে।
সোমবার মায়ানমারের চাল ব্যবসায়ীদের সংগঠন মায়ানমার রাইস ফেডারেশন জানিয়েছে, চালের মূল্য নির্ধারণে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।
সংস্থাটি আরো জানায়, মায়ানমার থেকে ভারতে এই চাল আমদানীর প্রস্তাবটি অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতার সৃষ্টি করবে। খবর সিনহুয়া।