ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সরকারের ১০০ দিন পূর্তিতে তাঁর মন্ত্রণালয়ের কাজের হিসাব দেন। এ সময় সোমবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত বিল বাস্তবায়নের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবগঠিত স্ট্যান্ডিং কমিটিতে বিবেচিত হবে। আর তিস্তা পানি বণ্টনের চুক্তি নিয়ে সরকার ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা জারি রেখেছে।
তিনি জানান, চলতি মাসের ২০ তারিখে বাংলাদেশ-ভারতের যুগ্ম পরামর্শদাতা কমিশনের (জেসিসি) যে বৈঠক শুরু হবে সেখানে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়েই কথা হবে। তিনি বলেন, সীমান্ত বিল রাজ্যসভায় আগেই পেশ হয়েছে। সেটি স্ট্যান্ডিং কমিটির বিবেচনাধীন। বিলটি রাজ্যসভায় পেশ হওয়ার পর লোকসভার ভোট হয়। নতুন সরকার গঠিত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি নতুনভাবে গঠিত হয়েছে। কংগ্রেসের শশী থারুর এই কমিটির চেয়ারম্যান। কমিটির বিবেচনার ওপরই নির্ভর করছে বিলটির ভাগ্য। তিস্তা চুক্তির বিষয়ে ঐকমত্যের চেষ্টার কথা মন্ত্রী বললেও সেই ভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কোনো নেতার এখনো অবশ্য কোনো কথা হয়নি।
এদিকে অনুপ চেটিয়াকে ভারত দ্রুত ফিরে পাওয়ার বিষয়ে আগ্রহী বলে জানান তিনি।
এদিকে অনুপ চেটিয়াকে ভারত দ্রুত ফিরে পাওয়ার বিষয়ে আগ্রহী বলে জানান তিনি।