ট্রেনের অগ্রিম টিকিট ২৬ সেপ্টেম্বর থেকে

 
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। এই টিকিট সংগ্রহ করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ফিরতি টিকিট দেওয়া হবে আগামী ৩ অক্টোবর থেকে। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
মুজিবুল হক জানান, এবার ঈদ উপলক্ষে মোট পাঁচ জোড়া ট্রেন ছাড়া হবে।