চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎ ইউনিয়নের প্ল্যান্ট সহকারী শরিফুল আলমকে খুনের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জেলা ও দায়রা জজ মমিন উল্লাহ আজ মঙ্গলবার আট বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- দিদারুল আলম জসিম (৫০) ও জাকির হোসেন (৫০)। এর মধ্যে জাকির মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।
হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে বলে ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০০৬ সালে চট্টগ্রামের সাতকানিয়া কাছ্না ইউনিয়নের নন্দলাল দীঘির পাড়ে শ্বাসরোধের পর ছুরিকাঘাতে হত্যা করা হয় দোহাজারী পল্লী বিদ্যুৎ ইউনিয়নের প্ল্যান্ট সহকারী শরিফুল আলমকে। শরিফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকিরের স্ত্রী কাওসারা বেগমের সহকর্মী ছিলেন।