কালাজ্বর নির্মূলে সমঝোতা চুক্তি স্বাক্ষর

 
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল থেকে ২০২০ সালের মধ্যে কালাজ্বর নিমূর্লে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর সোনাগাঁওয়ে পাঁচ দেশের স্বাস্থ্যমন্ত্রী সমঝোতা চুক্তিটিতে সই করেন।   
বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও থাইল্যান্ডের মধ্যে ওই সমঝোতা চুক্তিটি সই হয়। অনুষ্ঠানে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান ও সংস্থাটির  দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ড. পুনম ত্রেপাল সিং উপস্থিত ছিলেন।
এসময় পুনম ক্ষেত্রপাল সিং বলেন, ২০১৬ সাল পর্যন্ত বিনা মূল্যে কালাজ্বরের ওষুধ পাওয়া যাবে।