রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকাল তিনটা ২৮ মিনিটে ভূকম্পনটির উৎপত্তি হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকাস্থ আবহাওয়া অফিস থেকে দক্ষিণপূর্বে ৩৩৫ কিলোমিটার দূরে ভারত-মায়ানমার বর্ডারে।