‘অসংখ্য বস্তুর আঘাতে’ এমএইচ১৭ বিমান বিধ্বস্ত

 
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশিয়ার এমএইচ ১৭ বিমানটি ‘অসংখ্য বস্তুর আঘাতে’ মধ্য আকাশে ভেঙে যায় বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা। আজ মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ঐ বস্তুগুলো প্রচণ্ড বেগে এসে বিমানটিকে আঘাত করে। 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ ডাচ সেফটি বোর্ডের প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে কোনো যান্ত্রিক বা মানুষের ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি।
গত ১৭ জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ারৎ কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৯৮ জন আরোহী ছিল। 
বিমানটি রুশপন্থী বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলে অভিযোগ রয়েছে।
বিমানের ব্লাক বক্স ফাইট রেকর্ডার, এয়ার ট্রাফিক কন্ট্রোল, স্যাটেলাইটে পাওয়া ছবি ও দৃশ্যের ছবি বিশ্লেষণ করে রিপোর্ট দেয়া হয়।