জেলার উজিরপুর ও বাকেরগঞ্জ উপজেলা থেকে মঙ্গলবার সকালে দুই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের খালেক সিকদারের কন্যা ও গুঠিয়া আইডিয়াল কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২০) পরিবারের সবার অজান্তে ঘরের পিছনের একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার কারন জানাতে পারেনি পুলিশ।
অন্যদিকে সোমবার রাতে বাকেরগঞ্জ উপজেলা খাদ্য গুদামের কোয়াটারের একটি কক্ষ থেকে কলসকাঠী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তারের (১৮) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তানিয়া খাদ্য গুদামের এমএলএসএস তৈয়ব আলী খানের পুত্র সোহরাব খানের স্ত্রী।
পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরধরে সবার অজান্তে তানিয়া ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।