রাঙ্গুনিয়া উপজেলা হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকায় স্থানীয় একটি মসজিদের জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
বর্গা চাষ করতে গিয়ে মসজিদের জমির উপর নিজের মালিকানা দাবী করাকে কেন্দ্র করে বর্গা চাষী কাঞ্চনের সঙ্গে মসজিদ কমিটির লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রাতে লোকজন নিয়ে মোগলের হাটস্থ মসজিদের মালিকানাধীন দোকানে এবং নিকটস্থ একটি মত্স্য খামারে হামলা করে ভাঙচুরের তান্ডব চালায় কাঞ্চন পক্ষ।
এতে বাধা দিতে গেলে মসজিদ পক্ষের স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে উভয় পক্ষ বন্ধুক যুদ্ধে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী বন্ধুক যুদ্ধে উভয় পক্ষের লোকজন ছাড়াও কয়েকজন পথচারীও গুলি বিদ্ধ হয়ে আহত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা নাজিমউদ্দিন খোকন জানান, মসজিদ কমিটির সঙ্গে চুক্তি করে ১২ শতক জমিতে চাষাবাদ করতে গিয়ে অবৈধভাবে নিজ মালিকানা দাবি করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইঅ/চৌফে/শ২৫০