বগুড়ার শেরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ দবিবর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। মঙ্গলবার শেরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান শেরপুর উপজেলা চেয়ারম্যানের সাময়িক বহিষ্কারাদেশের কথা স্বীকার করে জানান, আদালতে তার বিরুদ্ধে চার্জশিট গৃহীত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মাওঃ দবিবর রহমান মাওঃদবিবর রহমান সাংবাদিকদের জানান, তাকে রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য একটি সাজানো মামলায় আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তিনি এ বিষয়ে আইনী লড়াই চালাবেন বলে জানান।