গ্র্যান্ড স্ল্যাম সিলিচের



ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বাদ পেলেন ক্রোয়েশিয়ান তারকা মারিন সিলিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে সোমবার ১ ঘণ্টা ৫৪ মিনিটের ম্যাচে নিশিকোরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারান সিলিচ। ২০০১ সালের পর ক্রোয়েশিয়ার কোনো টেনিস খেলোয়াড়ের এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়।
চ্যাম্পিয়ন হওয়ার পর সিলিচ বলেছেন, এই জয় অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশেষ করে যারা পরিশ্রম করতে করতে এক সময় প্রেরণা হারিয়ে ফেলেন।