দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই দুর্নীতি মামলার আগামীকাল বুধবার স্বাক্ষ্য গ্রহণের সময় আদালতে যাবেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দুটি দায়ের করে দুদক।
গত বুধবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালত ভবনে শুনানি শেষে ১০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে বিচারক। খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নতুন এ দিন ধার্য করেছে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ বাসুদেব রায়ের আদালত।
ইঅ/চৌফে/শ৯০