স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি) বলেছেন, কোরবানির পশুবাহি ট্রাকে চাঁদাবাজি বন্ধে রাজধানীর প্রবেশ মুখে ১২টি পয়েন্টে ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি ক্যামেরার) মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ৭৫,মহাখালী ব্র্যাক ইন সেন্টারের সম্মেলন কক্ষে ‘বন্যা প্রতিরোধ পূর্ব প্র¯‘তি মূলক’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এসব ক্যামেরার ফুটেজ দেখে রাজধানীর প্রবেশপথে পশুবাহি ট্রাকে বাধা দেওয়া, চাঁদাবাজি ও বেপারীদের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।
তিনি বলেন, কোরবানির হাটে এবং রাজধানীর প্রবেশপথে পশুবাহি ট্রাকে চাঁদাবাজি কোন ভাবেই মেনে নেয়া হবে না। প্রয়োজনে সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে চাঁদাবাজদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।