খিলগাঁওয়ের রিতু আত্মহত্যা মামলায় গ্রেফতার ১

‘জিহাদ রিতুর বাবা-মার সামনে তাকে থাপ্পর মারে’

 
 
 
 
 
 
খিলগাঁওয়ে নন্দীপাড়া ইস্ট পয়েন্ট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুম রিতু (১৫) আত্মহত্যার ঘটনায় শেখ মো. নেওয়াজ ইবনে আকরাম ওরফে জিহাদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নন্দীপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানায়, সে রিতুর বাবা-মার সামনে তাকে থাপ্পর  মেরেছিল।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, সোমবার দিনগত রাতে জিহাদকে নন্দীপাড়া এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার পূর্বে শিমুল ও রফিক রিতুর স্কুলে গিয়ে তার সাথে কথা বলেছিল। ঘটনার দিন  শিমুল, তার বাবা রঞ্জন, মা মালতি রানী মন্ডল এবং দুই আত্মীয় পিন্টু চন্দ্র মন্ডল ও জয় গোপাল নন্দীপাড়ায় রিতুর বাসায় গিয়ে তার বাবা-মার কাছে ভিকটিমকে মিথ্যা অপবাদ দেয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। রিতুর বাবা-মার সামনে তাকে থাপ্পর মারে। বিকালে রফিক, বিল্লাল ও তিনিসহ রিতুদের বাসায় গিয়ে পুনরায় বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার পর রিতু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং আত্মহননের পথ বেছে নেয়।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নন্দীপাড়ার বাসায় রিতু বিষপান করে আত্মহত্যা করেন। এ ঘটনায় রিতুর মা সাথী বেগম বেগম আত্মহত্যার প্ররোচনা ও ইভটিজিংয়ে অভিযোগে একটি মামলা করেন।
 
ইঅ/চৌফে/শ১৯৮