দেশের কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে কাল

 
 
 
রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় আগামীকাল বুধবার অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও  রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সূর্যাস্ত ৬ টা ৮ মিনিটে।
আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রী ও সর্বনিন্ম রাঙ্গামাটিতে ২৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিলো যথাক্রমে ৩৩ দশমিক ৪ ডিগ্রী ও ২৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
 
ইঅ/চৌফে/শ১০৪