র্যাব-৪ সূত্রে জানা যায়, বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়ার পর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আজ বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের ম্যাজিস্ট্রেট আল-আমিন। সঙ্গে ছিলেন র্যাব-৪ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন ‘ডেন্টাল কেয়ারে’ কাজ করতেন। তারা হলেন, পদ্মা ডেন্টাল কেয়ারের নবাব মিয়া, সাভার ডেন্টাল কেয়ারের আব্দুল মালেক ও আবু তৈয়ব, মডার্ন ডেন্টাল কেয়ারের মনির হোসেন, চৌধুরী ডেন্টাল কেয়ারের আনিসুজ্জামান, সাহারা ডেন্টাল কেয়ারের সামসুল হক, সেবা ডেন্টাল কেয়ারের আবুল কালাম, মেরিনা ডেন্টাল কেয়ারের মনিরা আক্তার এবং নিউ ডেন্টাল হলের শাহীনুর আলম ও আব্দুল আজিজ খান।
তাঁদের মধ্যে একজন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টও আছেন। আব্দুল মালেক নামের ওই ব্যক্তি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে জনসাধারণকে প্রতারিত করে আসছিলেন।