পশ্চিমবঙ্গের এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক কেলেংকারি সারদা কেলেংকারি। এ মামলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক মহাপরিচালক রজত মজুমদারকে গ্রেপ্তার করেছে।
রজত মজুমদার মাসিক ২০ লাখ রুপি বেতন নিয়ে সারদার একজন উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে সারদার মাধ্যমে নানা সুবিধা আদায় এবং প্রশাসনকে ব্যবহারের অভিযোগ উঠলে তা তদন্ত করে সিবিআই।
এর আগে তদন্তের স্বার্থে সিবিআই কলকাতার সল্টলেকের অফিসে জেরা করেন রজত মজুমদারকে। তল্লাশি চালায় তাঁর বাসভবনেও। আজও তাঁকে সিবিআই দপ্তরে ডাকা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।
গত বছর এপ্রিল মাসে এই কেলেংকারির কথা ফাঁস হলে এ সময় কলকাতা থেকে পালিয়ে যান সারদার কর্ণধার সুদুীপ্ত সেন। আত্মগোপন করেন জন্মু কাশ্মীরের একটি হোটেলে । সেখান থেকে গত বছরের এপ্রিলের শেষ দিকে গ্রেপ্তার করা হয় সুদীপ্ত সেন ও তার দুই সঙ্গীকে। সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার আগে সিবিআইর কাছে লেখা এক চিঠিতে শাসক তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কের নাম উল্লেখ করে যান। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সিবিআই তদন্তে নেমে বেশ কয়েকজন শাসক দলের নেতা, সাংসদ এবং আমলাকে জেরা করেন। এই জেরার ধারাবাহিকতায় আজ গ্রেপ্তার করা হয় পুলিশের মহাপরিচালক রজত মজুমদারকে।