সিরিয়ায় বোমা হামলায় আহরার আল-শামের প্রধান নিহত

 
সিরিয়ায় বোমা হামলায় দেশটির অন্যতম প্রভাবশালী সশস্ত্র ইসলামি গোষ্ঠী আহরার আল-শামের প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের রাম হামদান শহরে এই হামলায় ঘটনা ঘটে। খবর: রয়টার্সের।
আল-শামের এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় শীর্ষ নেতা হাসান আবোউদসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। তবে সিরিয়ার চলমান গৃহযুদ্ধ পর্যবেণকারী একটি সংস্থা ২৮ জন কমান্ডার নিহত হওয়ার কথা জানিয়েছে।
দেশটির ইসলামি বিদ্রোহী গোষ্ঠীর জোট ইসলামিক ফ্রন্টের সদস্য আহরার আল-শাম। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও লড়াই করে আসছে এই গোষ্ঠী।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাম হামদানের একটি বাড়িতে ঐ হামলার সময় সেখানে ৫০ জন কমান্ডার উপস্থিত ছিলেন। বেঁচে আসা রামি আবদুলরাহমান হিউম্যান রাইটসকে জানিয়েছে, সভা চলাকালে সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।