ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছ। আজ বুধবার গ্রিনিচ সময় ০২৪৬ টায় সুলাওয়েসি দ্বীপে ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মোদাইয়াগ শহরের ১২২ কিলোমিটারের দক্ষিণের সাগরে এই ভূমিকম্পটি আঘাত হানে।
তবে ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা জানান, এতে সেখানে সুনামির কোন হুমকি নেই।
সুলাওয়েসির উত্তরাঞ্চলীয় মনাদো ও গোরোনতালো নগরীতে ভূমিকম্প অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানায়, এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।