‘ব্যাং ব্যা’ সিনেমায় ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হয়েছেন হৃতিক-কাটরিনা। গণেশের কোরিওগ্রাফিতে সিনেমাটির প্রচারণামূলক একটি গানে পারফর্ম করার সময় তাদের ঘনিষ্ঠ রুপে দেখা যায়।
ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে আগামী দু-একদিনের মধ্যেই গানটি প্রকাশ পাবে। শুধু গানটির জন্য আলাদা করে হৃতিক-কাটরিনার ঘনিষ্ঠ দৃশ্যগুলো ধারণ করা হয়। এর মধ্যে একটি দৃশ্যে বাথটাবে বিকিনি পরিহিতা ক্যাটরিনা চুম্বন দৃশ্যে হৃতিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। সিনেমাটির একটি অংশে হৃতিকের সঙ্গে তোয়ালে পড়ে কাটরিনাকে রোমান্স করতে দেখা যাবে। সব মিলিয়ে ‘ব্যাং ব্যাং’ মুক্তির আগে এই গানটি বেশ ভাল প্রভাব রাখবে বলেও ধারণা করা হচ্ছে। বতর্মান সময়ে বলিউডের আলোচিত সংগীত তারকা হানি সিং গানটি পরিবশন করেছেন।
আগামী কিছুদিনের মধ্যেই সেনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তুমুল অ্যাকশন, ভিন্নধর্মী গল্প, জমকালো আয়োজনের গান, হৃতিক-কাটরিনার রোমান্স- এসব বিষয়ের কারণে সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুরুর দিকে হৃতিক-কাটরিনার ঘনিষ্ঠ একটি পোস্টার ছবি দিয়ে আলোচনায় চলে আসে ‘ব্যাং ব্যাং’।