বেনাপোলে অস্ত্র-গুলি-বোমাসহ সন্ত্রাসী আটক

বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে আজ বুধবার ভোরে পুলিশ অস্ত্র গুলি ও বোমাসহ লিটন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে আজ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী লিটনকে আটক করা হযেছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় একই এলাকা থেকে পাঁচটি শক্তিশালী হাত বোমা উদ্ধার করা হয়েছে। লিটনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায়  মামলা হয়েছে।